যশোরের সদরের নোয়াপাড়া ইউনিয়নের বোলপুর গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন ওই গ্রামের তবিবর বিশ্বাস(৫৭),ছেলে সাব্বির বিশ্বাস (২০)ও তবিবরের স্ত্রী রুনা খাতুন (৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে আহতদের ভাইপো বাপ্পি (২৫), নাসিমা (৫০) ও হাসিনা (৪০)-এর সঙ্গে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তারা লোহার রড দিয়ে সাব্বির ও তবিবর বিশ্বাসের মাথায় আঘাত করে এবং রুনা খাতুনকেও মারধর করে গুরুতর জখম করে।
পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন ঘটনার খবর শুনেছি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply