1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া হাইজ্যাক ও বোমা হামলার মতো পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা যাচাই

  • মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

হাইজ্যাক ও বোমা হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাই এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে যশোর বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দিকে এ মহড়া সম্পন্ন হয়।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক মহড়াটি পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এ ধরনের মহড়া নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখে।

মহড়ার অংশ হিসেবে একটি কল্পিত পরিস্থিতি উপস্থাপন করা হয়। এতে দেখানো হয়, সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকা থেকে ১০ জন যাত্রী নিয়ে ‘এয়ার বাংলাদেশ-২৪৭’ ফ্লাইটটি যশোরের উদ্দেশে রওনা দেয়। উড্ডয়নের ১০ মিনিট পর বিমানে বোমা থাকার বিষয়ে একটি বেনামী হুমকি আসে যশোর বিমানবন্দর ব্যবস্থাপকের কাছে।

এরপর তাৎক্ষণিকভাবে ‘ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি’ ঘোষণা করা হয় এবং ইমার্জেন্সি অপারেশন সেন্টার সক্রিয় করা হয়।
পরবর্তীতে বিমানবাহিনী, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত অভিযানের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়া আয়োজন বাধ্যতামূলক।
মহড়ায় বেবিচক ছাড়াও বাংলাদেশ বিমানবাহিনী, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টিমসহ বিভিন্ন সংস্থা অংশ নেয়।

অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান আরও জানান, যশোর বিমানবন্দরের নতুন বহির্গমন টার্মিনাল ও এপ্রোনের কাজ শেষ হয়েছে। রানওয়ে শক্তিবৃদ্ধিকরণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।

প্রকল্পটি শেষ হলে ভবিষ্যতে বড় আকারের বিমান যশোর বিমানবন্দরে ওঠানামা করতে পারবে।এ সময় বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবালসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews