যশোরের মনিরামপুরে রবিউল ইসলাম নামে এক বিক্রেতাকে মাংসে ক্ষতিকারক রঙ মিশিয়ে লাল করার দায়ে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালত তাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেন। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান মনিরামপুর বাজারের থানা মোড়ে এ অভিযান পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ রবিউল ইসলাম দীর্ঘদিন থানা মোড়ে গরুর মাংস বিক্রি করে আসছেন।
সহকারী কমিশনার (ভূমি) আলী হাসান জানান, মাংসে রঙ মেশানোর অভিযোগ উঠে রবিউলের বিরুদ্ধে। খবর পেয়ে তারা রবিউলের দোকানে হানা দেন। সেসময় মাংশে রঙ মেশানোর বিষয়টি প্রমান পাওয়া যায়। এছাড়াও বোতলে থাকা ক্ষতিকারক রঙও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।








Leave a Reply