যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলামকে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। সোমবার পুলিশের চাওয়া পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, শাহারুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ঘোপ সেন্ট্রাল রোডে যুবলীগের ব্যানার তৈরির একটি মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।
সোমবার এ আবেদনের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম রিমান্ড আবেদন নামঞ্জুর করে এক দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

Leave a Reply