1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অভয়নগরে অধ্যাপক গোলাম রসুলের পথসভায় মানুষের ঢল, মুখরিত দিঘির পাড় যশোর-৪ আসনে ‘দাঁড়িপাল্লা’র পক্ষে গণজোয়ার

  • সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

যশোর-৪ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও উত্তাপ ছড়িয়েছে। দশদলীয় ঐক্যজোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের সমর্থনে আয়োজিত এক বিশাল পথসভা জনসমুদ্রে রূপ নেয় অভয়নগরে।

রবিবার বিকেলে অভয়নগরের ৭নং শুভরবাড়া ইউনিয়নের বাশুয়াড়ী দিঘির পাড় এলাকায় অনুষ্ঠিত এই পথসভায় ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

পথসভাকে কেন্দ্র করে বিকেল গড়ানোর আগেই আশপাশের এলাকা জনতার ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে মাঠ। তিল পরিমাণ খালি জায়গা না থাকায় সভাস্থল পরিণত হয় এক উৎসবমুখর পরিবেশে। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন পর এমন বিশাল ও স্বতঃস্ফূর্ত জনসমাগম অভয়নগরে দেখা গেছে।

শুভরবাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পথসভাটি বিকেল ৪টায় শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল বলেন, একটি সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়তে হলে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।

আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে মানুষের ন্যায্য অধিকার, ইনসাফ ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত হবে।
তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন ও ন্যায়নীতির প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য উপস্থিত জনতার প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা সাবেক ছাত্রশিবির সভাপতি এম এম আশিকুজ্জামান বলেন, জনগণের ম্যান্ডেট ছিনিয়ে নেওয়ার কোনো অপচেষ্টা, ভোট কারচুপি বা অসৎ পরিকল্পনা করলে তা কখনোই বাস্তবায়ন করতে দেওয়া হবে না —ইনশাআল্লাহ। জনগণ এবার নিজেদের অধিকার আদায়ে সচেতন ও ঐক্যবদ্ধ।

তার বক্তব্যে উপস্থিত জনতা করতালির মাধ্যমে সমর্থন জানান।শুভরবাড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মো. আবু মুসার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সর্দার শরিফ হোসেন, জেলা শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মোস্তফা কামাল,

শুভরবাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, দশদলীয় ঐক্যজোটের যুগ্ম সমন্বয়ক ও এনসিপির সমন্বয়ক শাহজাহান কবীর এবং খেলাফতে মজলিসের নেতা মাওলানা মাসুম বিল্লাহ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, যশোর-৪ আসনকে দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী এলাকায় রূপান্তর করতে হলে আদর্শবান নেতৃত্ব প্রয়োজন, যা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।

পথসভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সভাটি সম্পন্ন হয়।

স্থানীয়দের মতে, এই বিশাল জনসমাগম আসন্ন নির্বাচনে যশোর-৪ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে একটি শক্তিশালী গণজোয়ারের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews