ঝিকরগাছায় সেনাবাহিনী, থানা পুলিশ, যশোর পুলিশ সার্জেন্টের সমন্বয়ে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে।২৫ জানুয়ারি বিকাল ৩ টায় উপজেলা মোড়ে ৫৫ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট তাইয়েবের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের শতাধিক যানবাহন আটক করা হয়। পরে কাগজপত্র যাচাই-বাছাই পূর্বক অধিকাংশ যানবাহন ছেড়ে দেওয়া হয়।
এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়১১ টি মোটরসাইকেলের বিরুদ্ধে সড়ক আইনে মামলা করা হয়। এছাড়া হেলমেট না থাকায় সড়ক আইনে ৯২/১ ধারা মোতাবেক ৩ জনকে ৩১০০টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৬৬ ধারা মোতাবেক ৩জনকে ৫০০০টাকা,
গাড়ির লাইসেন্স না থাকায় ৭২ ধারা মোতাবেক ৪জনকে১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ধারণ ক্ষমতার অতিরিক্ত ওজন বহনের কারণে ৮৬ ধারা মোতাবেক দুইটি ট্রাককে যথাক্রমে ২০০০০টাকা ও ১০০০০টকা জরিমানা করা হয়।
নির্বাচন ঘিরে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঠেকাতে এ যৌথ বাহিনী পরিচালিত হয়েছে বলে জানা যায়। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নির্বিঘ্নে গ্রহণের জন্য নির্বাচনকালীন সময় পর্যন্ত
এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন যশোর সদর’র পুলিশ সার্জেন্ট মেহেদী হাসান, সেনা সদস্য ও ঝিকরগাছা থানার পুলিশ সদস্যবৃন্দ।

Leave a Reply