1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে যশোর-৩ আসনে প্রচারণা শুরু বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের

  • রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর-৩ (সদর) সংসদীয় আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত সকাল থেকেই ভোটারদের ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়ে চতুর্থ দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

রোববার সকালে তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের ঘোড়াগাছা সাহাপাড়া এলাকা থেকে দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেন। সাহাপাড়ায় প্রবেশের সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা ফুল ছিটিয়ে এবং উলুধ্বনির মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

এ সময় সাহাপাড়ার বাসিন্দারা অনিন্দ্য ইসলাম অমিতের কাছে তার পিতা প্রয়াত তরিকুল ইসলামের নির্মিত এলাকার একমাত্র রাস্তাটি সংস্কারের দাবি জানান।

তারা বলেন, রাস্তাটি নির্মাণের পর দীর্ঘদিন ধরে কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

বাসিন্দারা আরও জানান, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনিন্দ্য ইসলাম অমিত ও তার দলের ভূমিকা প্রশংসনীয় ছিল। নির্বাচিত হলে সাহাপাড়াবাসীর প্রত্যাশা পূরণের আশ্বাস দেন বিএনপি প্রার্থী।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি ও আমার দল সব সময় আপনাদের পাশে আছি। আমার প্রয়াত পিতার সঙ্গে আপনাদের নিবিড় সম্পর্ক ছিল।

রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও বন্ধুর মতো আপনাদের পাশে ছিলাম, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।”

দিনব্যাপী তিনি নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নির্বাচনী প্রচারণা অব্যাহত রাখেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews