1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝিকরগাছায় সুধী সম্মেলন অনুষ্ঠিত নৈতিকতা ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষার ওপর গুরুত্বারোপ

  • শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর কাউন্সিল বাজারে শনিবার প্রফেসর ড. এমএ বারী মডেল মাদরাসা ও শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজের যৌথ উদ্যোগে এক সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী।

পরিচালনা পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম ও শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজের সভাপতি এম. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় আয়োজিত এ সম্মেলনে চার শতাধিক সুধীজন অংশগ্রহণ করেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারি জেনারেল ড. মুযাফফর বিন মহসিন, ড. ইবরাহীম বিন আব্দুল হালিম মাদানী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ড. রবিউল ইসলাম, যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের সহ-সভাপতি শাইখ আব্দুর রশীদ,

বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসির উদ্দিন, জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহীল হাদী এবং সাতক্ষীরা জেলা জমঈয়তের সেক্রেটারি শাইখ রবিউল আউয়াল প্রমুখ।

বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে গভীর মনোযোগ দেওয়া জরুরি। কেবল পরীক্ষার ভালো ফলাফলের প্রতিযোগিতা নয়, বরং নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা নিশ্চিত করাই সময়ের দাবি।

সম্মেলনে প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমান শিক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন,

প্রতিষ্ঠানটি এমন একটি শিক্ষাব্যবস্থা চালু করতে চায় যেখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি প্রতিদিন নির্ধারিত সময়ে পবিত্র কোরআনের হিফজ সম্পাদনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের মেধা অনুযায়ী আংশিক বা পূর্ণ হিফজ সম্পন্ন করা যাবে,

এতে শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কালার কোড কুরআন মাজিদ বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews