যশোরে যথাযথ ধর্মীয়র ভাব-গাম্ভীর্যের মাধ্যমে সরকারি এম এম কলেজ, মহিলা কলেজ, সিটি কলেজ, জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সনাতন ধর্মের বিদ্যারদেবি স্বরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে স্বরস্বতী পূজা শুরু হয়ে বেলা ১২ টা পর্যন্ত চলে। পূজা শেষে প্রসাদ বিতরণ ও অঞ্জলি প্রদানের মাধ্যমে স্বরস্বতী পূজার কার্যক্রম সমাপ্ত হয়।যশোর সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে (এম এম) স্বরস্বতী পূজায় অংশ নেন পূজা কমিটির আহবায়ক প্রফেসর অসীম কুমার দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অরবিন্দু কুমার কুন্ডু, এম এম কলেজের বর্তমান উপাধ্যক্ষ প্রফেসর একেএম রফিকুল ইসলাম।যশোর সরকারি মহিলা কলেজের স্বরস্বতী পূজায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুকী, পূজা কমিটির আহবায়ক দিপ্তী মিত্র, সহকারি অধ্যাপক দেবপ্রসাদ হালদার, রাজীব বসু প্রমুখ।
পূজায় পৌরহিত্য করেন মিঠুন চক্রবর্তী।যশোর সরকারি সিটি কলেজে পূজায় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর জয়নাল আবেদিন, প্রফেসর বিশ্বজিত কুমার, সহযোগি অধ্যাপক বিকাশ চন্দ্র পাল প্রমুখ। পূজায় পৌরহিত্য করেন সত্যজিত মজুমদার।যশোর ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে পূজায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জে এম ইকবাল হোসেন, পূজা কমিটির আহবায়ক জয়দেব মজুমদার, সদস্য ইন্দ্রজিৎ রায়, গৌতম ঘোষ, উত্তম পাল, সুপ্রিয়া ঘোষ প্রমুখ।যশোর শিক্ষাবোর্ড সরকারি স্কুল অন্ড কলেজে পূজায় উপস্থিত অধ্যক্ষ প্রফেসর সেখ আব্দুল হান্নান, প্রভাষক কল্যাণ সরকার, পবিত্র সর, সুব্র প্রকাশ হালদার প্রমুখ।
পূজায় পৌরহিত্য করেন সৌমিত্র ভট্টচার্য।যশোর জিলা স্কুলে পূজায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সিনিয়র শিক্ষক অশোক কুমার দে, বিধান চন্দ্র রায়, উদয় প্রকাশ কুন্ডু, তৃপ্তি রানী ঘোষ প্রমুখ।যশোর পুলিশলাইন স্কুলে পূজায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী, সহকারি শিক্ষক জগদিশ চন্দ্র বসু, সংকর কুমার বিশ্বাস প্রমুখ।
পূজায় পৌরহিত্য করেন তুষার কান্তি ভাট্টচার্য।যশোর মধুসূদন তারাপ্রসন্ন স্কুল অন্ড কলেজের পূজায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দাতা সদস্য মিজানুর রহমান, সহকারি প্রধান শিক্ষক ফারজানা করীম, সহকারি শিক্ষক বিথিকা দে, জগদিশ দাস, শর্মিলা বিশ্বাস, বিদেশ সরকার প্রমুখ। পূজায় পৌরহিত্য করেন বিষ্ণু চক্রবর্তী।
যশোর বাহাদুর মাধ্যমিক বিদ্যালয়ে পূজায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক শরিফুল আনাম আজাদ, সহকারি শিক্ষক অশীষ কুমার বিশ্বাস, শ্বাশ্বতী বিশ্বাস প্রমুখ। পৌরহিত্য করেন আচার্য্য রবীন্দ্রনাথ।যশোর সম্মিলনী স্কুলে প্রধান শিক্ষক মিহির কান্তি সরকারের নেতৃত্বে স্বরস্বতী পূজায় শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও শহরের লালদিঘিপাড়ের হরিসভা মন্দিরে স্বরস্বতি পূজায় জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply