1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরী অপহরণের অভিযোগে মামলা

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অপহরণের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আসামিরা হলেন, গোপালগঞ্জ জেলার চর শুকতাইল গ্রামের আনোয়ার সিকদারের ছেলে মেহেদী হাসান নাইম এবং একই গ্রামের কায়েম সিকদারের ছেলে দেলোয়ার সিকদার।

মামলার বাদী চাঁচড়া মধ্যপাড়ার আব্দুল সামাদের ছেলে আব্দুল মান্নান অভিযোগে উল্লেখ করেন, আসামি মেহেদী হাসান নাইম তার মেয়ে অহনাকে প্রেমের প্রস্তাব দেয়। অহনা ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে ক্ষতি করার পরিকল্পনা করে নাইম। পরে দেলোয়ার সিকদারের সঙ্গে যোগসাজশ করে অপহরণের ছক কষে তারা।

অভিযোগে আরও বলা হয়,গত ১৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে অহনা বাড়ি থেকে বের হন। তিনি পুলেরহাট শিশু জেলখানা এলাকায় পৌঁছালে আসামিরা একটি কালো রঙের মাইক্রোবাস নিয়ে সেখানে আসে এবং প্রকাশ্যেই জোরপূর্বক তাকে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে পরিবারের পক্ষ থেকে অহনার কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাদীর দাবি, আসামিরা তার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। মেয়ের কোনো সন্ধান না পেয়ে তিনি বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।এ বিষয়ে পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews