1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অমিতের নির্বাচনী প্রচারণা শহরের বিভিন্ন ওয়ার্ড মহল্লায়

  • শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবজ মুক্ত যশোর গড়তে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের পক্ষে আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তিনি ভোটারদের প্রত্যাশিত যশোর গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।নির্বাচনী প্রচারণা দ্বিতীয় অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌরসভার ১ এবং ২ ওয়ার্ডে পাড়া মহল্লায় গণসংযোগ করেন। তিনি ভোটারদের বাড়ি বাড়ি যান। তাদের সাথে কুশল বিনিময় করার পাশাপাশি আগামী দিনের তাদের প্রত্যাশার কথা শোনেন।

রাঙ্গামাটি গ্যারোজ মোড় এলাকার গণসংযোগকালে স্থানীয় বাসিন্দা মুক্তি রানী বলেন, আমরা শান্তি সৌহার্দ্যময় নিরাপদ যশোর চাই। যেখানে হিন্দু, মুসলিম সকলেই নিরাপদে মিলে মিশে বসবাস করতে পারবো। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম আমাদের এমন যশোর উপহার দিয়েছিলেন। অনিন্দ্য ইসলাম অমিতও আগামী দিনে সেই প্রত্যশা পূরণ করতে পারবেন।

মুক্তি রানীর সাথে কথা শেষ না হতেই পাশ থেকে কার্তিক চন্দ্রও একই সূরে কথা বলেন। তিনি বলেন, আমি পূজা উদ্যাপন পরিষদের নেতা ছিলাম। যখনই কোন সমস্যায় তরিকুল ভাইকে স্মরণ করেছি তিনি অত্যন্ত নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমার ডাকে সাড়া দিয়েছেন। উনি আমাদের সনাতন ধর্মের মানুষদের সুরক্ষায় যেটি করেছেন, সেটি অস্বীকার করার কোন সুযোগ নেই। বিশেষ ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রদায়িক ডাঙ্গার সময় তরিকুল ভাই নিজে দাঁিড়য়ে থেকে আমাদে জানমালের নিরাপত্তা দিয়েছিলেন। ঠিক একই ভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর অনিন্দ্য ইসলাম অমিতও আমাদের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান ধর্মীয় উপসনালয় সুরক্ষা দিয়েছেন।

পরে বারান্দীপাড়া কদমতলার মোড়ে গিয়ে কথা হয় স্থানীয় বাসিন্দা কামাল হোসেনের সাথে। তিনি বলেন, আমরা কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত যশোর চাই। বিগত দিনে যশোরে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজদের দৌরাত্বে আমাদের মতো সাধারন মানুষ অনিরাপদ ছিল। অনিন্দ্য ইসলাম অমিতের পিতা তরিকুল ইসলাম আমাদেরকে নিরাপদ যশোর উপহার দিয়েছিলেন। আমি বিশ^াস করি আগামী দিনে অনিন্দ্য ইসলাম অমিত পিতার রেখে যাওয়া স্থানে যশোরকে নিয়ে যাবেন।

দিনভোর প্রচার-প্রচারণা শেষে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রচারণার প্রথম দিন থেকেই ভোটারদের মাঝ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। নারী পুুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ ভাবে তাদের আস্থার প্রতীক ধানের শীষের প্রতি সমর্থন দিচ্ছেন। ধানের শীষ উন্নয়ন, গণতন্ত্র, সৌহার্দ্য সম্প্রীতি রক্ষার প্রতীক। ইনশা আল্লাহ সকলে ঐক্যবদ্ধ ভাবে ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে। আমার প্রয়াত পিতার মতো আমি মানুষের প্রত্যাশা পূরণ করবো।

ভোটারদের প্রত্যাশিত কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সাম্য সম্প্রীতি সৌহার্দ্যময় যশোর উপহার দেবো।অনিন্দ্য ইসলাম অমিত প্রচারণার দ্বিতীয় দিনে মোল্লাপাড়া, বারান্দিাপাড়া বৌ বাজার, সিটি কলেজ পাড়া, রাঙ্গামাটি গ্যারেজ মোড়, বারান্দিপাড়া কদমতলা, পন্ডিতপুকুর পাড়, খালদার রোড এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর শেখ রাশেদ আব্বাস রাজ, সালাউদ্দিন, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর সার্কেলের সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর প্রমুখ।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews