1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রতিষ্ঠান প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, লং জাম্পসহ ২০টি ইভেন্টে অংশগ্রহণ করে তাদের শারীরিক সক্ষমতা ও মেধার পরিচয় দেয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ও খেলোয়াড়সুলভ আচরণে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো. সারাফত হোসাইন। সভাপতির বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক দৃঢ়তা, নেতৃত্বগুণ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের যোগ্য ও নৈতিক নাগরিক এই লক্ষ্যেই আমাদের এই আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষা নয়, বরং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি ত্রিভাষিক ও যত্নশীল শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে, যা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলছে।

বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহাবুবুর রহমান বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ও প্রযুক্তিনির্ভরতা থেকে বের করে আনতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে এই প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সুস্থ বিকাশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

শুভেচ্ছা বক্তব্যে কলেজের চেয়ারম্যান আবু ফয়সাল বলেন,শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার রশিদুজ্জামান রতন, পরিচালক (নির্বাহী সচিব) গাউসুল আজম, পরিচালক (এডমিন), পরিচালক (ফাইনান্স) রেজওয়ান হোসেন, পরিচালক হাসানুজ্জামানসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।

শেষপর্বে ১২০ জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ-উল্লাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। সফল এই আয়োজনের মাধ্যমে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ মানসম্মত শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে আগামীর প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews