যশোরের বাঘারপাড়ায় বিএনপির প্রতীক ধানের শীষ ও জামায়াতে ইসলামীর প্রতীক দাড়ি পাল্লার পক্ষে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন আব্দুল হাই মনা বিশ্বাস। এতে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকি।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান, কেন্দ্রীয় কৃষক দলের নেতা অ্যাডভোকেট জিয়াউর রহমান ও বিল্লাল হোসেন। সমাবেশটি সঞ্চালনা করেন মাসুদ আলম টিপু।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর-০৪ আসনের প্রার্থী (দাড়ি পাল্লা) অধ্যাপক গোলাম রছুল, জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস, বাঘারপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম,
উপজেলা শিবির সভাপতি এম এম আশিকুজ্জামানসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন,
গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় ধানের শীষ ও দাড়ি পাল্লার পক্ষে জনমত গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply