যশোরের ঝিকরগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে মরহুম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা ও ঝিকরগাছা উপজেলা বিএনপির প্রয়াত সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান চান্দুর ২৩তম মৃত্যুবাষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ৮টায় শিমুলিয়া কলেজের উদ্যোগে কালো পতাকা উত্তোলন ও কালোব্যচ ধারন, সকাল ১০টায় মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর কবর জিয়ারত,
সকাল সাড়ে ১১টায় কলেজ চত্বরে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া স্মরণসভায় যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু,
ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও যশোর-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানা সহ ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপি,অংগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply