ঝিকরগাছা উপজেলা পরিষদ ডাকবাংলো সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জরাজীর্ণ প্রায় ডাকবাংলোর খসেপড়া পলেস্টার মেরামত চলছে দায়সারা গোছের।
বৈদ্যুতিক মেইন সুইচ, বৈদ্যুতিকবোর্ড,ওয়ারিংসহ বার্থ-টয়লেট রুমের ফিটিংস/সংস্কারের গুণগতমান নিয়ে প্রশ্ন উঠেছে। ২২জানুয়ারি বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে,
বিল্ডিংটি ইতিমধ্যে রং করা হয়েছে। কিন্তু ছাদের বেশ কয়েক স্থানে ও ওয়ালে পলেস্টারালে বড় বড় ফাটল থাকলেও সেগুলে মেরামত না করেই রং করা হয়েছে।
এসময় ২জন শ্রমিককে দেখা গেলেও দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কে বা কারা তা নিশ্চিত হওয়া যায়নি।
কর্মরত একজন ইলেকট্রিশিয়ান ও ডাকবাংলোর কেয়ারটেকার জানান, খালিদ নামের একজন এই কাজের দেখাশোনা করছেন। তিনি ঠিকাদার কিনা তা নিশ্চিত করতে পারেননি তারা।
এ ব্যাপারে যশোর জেলা পরিষদের প্রকৌশলী অনুপম পালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নির্বাচনকালীন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের প্রয়োজনে ডাকবাংলাটি সংস্কার করা হচ্ছে।
সংস্কার কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ও ঠিকাদারের নাম জানতে চাওয়া হলে তিনি জানান, খালিদ নামের একজনকে দেখাশোনার দায়িত্ব দেয়া হয়েছে।
সংস্কার কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন উঠেছে বলা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Leave a Reply