ঝিকরগাছা পৌর সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মোহাম্মাদিয়া ফোরকানিয়া হাফিজিয়া ক্যাডেট মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা চত্বরে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পুরস্কার বিতরণ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার মাওলানা মুশফিকুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ঝিকরগাছার কৃতি সন্তান (বীমা বিশেষজ্ঞ) মোঃ আলমগীর হোসেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহাছান উদ্দিন,
মাদ্রাসা পরিচালনা পর্ষদের উপদেষ্টা আলহাজ্ব মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, যুগ্ম-সম্পাদক আলহাজ্ব ইয়াউর রহমান, ক্যাডেট শাখার প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী।
এসময় উপস্থিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মোমিনুল ইসলাম নাহিদ, সদস্য রফিকুল ইসলাম, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আকবার আলীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Leave a Reply