1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সততা ও অভিজ্ঞতায় হজ-ওমরাহ সেবায় নতুন প্রত্যাশায় যশোরে শুভ সূচনা

  • বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

পবিত্র হজ ও ওমরাহ পালনের মহান ইবাদতকে সহজ,নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোরের কেশবপুরে যাত্রা শুরু করেছে নতুন হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান“হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস”। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার কেশবপুর বাজারের সাগরদাঁড়ি রোডে(গরু হাট সংলগ্ন) অবস্থিত কার্যালয়ে আয়োজিত উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুউদ আল আজহার, নুরুল ইসলাম, আহসান হাবীব, আসীম শারার, জাহিদ হাসান নান্টু, মোস্তফা কামাল, আসাদুর রহমানসহ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর দেশ ও জাতির শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং নতুন এই প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিদের আবেগঘন অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য ধর্মীয় পরিবেশে রূপ নেয়।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হজ ও ওমরাহ একটি জীবনের শ্রেষ্ঠ ইবাদত।

এই ইবাদত আদায়ে সামান্য অবহেলাও বড় ভোগান্তির কারণ হতে পারে। তাই হজ ও ওমরাহ যাত্রীদের জন্য অভিজ্ঞ, সৎ ও বিশ্বস্ত ট্রাভেলস এজেন্সির বিকল্প নেই। তাঁরা আশা প্রকাশ করেন, “হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস” সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে হাজী ও ওমরাহ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই এজেন্সি থেকে হজ ও ওমরাহ ভিসা প্রসেসিং, বিমান টিকিট, সৌদি আরবসহ বিভিন্ন দেশের ভিজিট ভিসা, ফ্যামিলি ভিজিট ভিসাসহ সংশ্লিষ্ট সকল সেবা প্রদান করা হবে। অভিজ্ঞ ব্যবস্থাপনার মাধ্যমে হজ ও ওমরাহ কার্যক্রমকে সহজ ও ঝামেলামুক্ত করার লক্ষ্যে কাজ করবে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের প্রোপাইটর মোঃ আহসান হাবীব (হাসান) বলেন, “এটি শুধুমাত্র একটি ব্যবসায়িক উদ্যোগ নয়; বরং আল্লাহর ঘরের মেহমানদের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। আমরা চাই সততা ও আন্তরিকতার সঙ্গে হজ ও ওমরাহ যাত্রীদের পাশে থাকতে। কোনো প্রকার প্রতারণা বা হয়রানির সুযোগ এখানে থাকবে না।

তিনি আরও বলেন, অভিজ্ঞ লোকবল ও পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে হাজীদের যাত্রা থেকে শুরু করে ইবাদত সম্পন্ন করা পর্যন্ত সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

স্থানীয় এলাকাবাসী নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, কেশবপুর এলাকায় একটি নির্ভরযোগ্য হজ ও ওমরাহ এজেন্সির দীর্ঘদিনের চাহিদা ছিল। হজ ও ওমরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস” সেই চাহিদা পূরণ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews