যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেনকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের চাচড়া মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই সালাউদ্দিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আটক ইমরান হোসেন যশোর সদর উপজেলার ইসমাইল কলোনী (তেতুলতলা) এলাকার গোলাম মোস্তাফার ছেলে।
যশোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার একাধিক অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply