1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের পল্লীতে পূর্ব শত্রুতায় হামলা মারপিট স্বর্ণের চেইন,দুল ছিনিয়ে নেওয়ায় মামলা

  • মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের গহেরপুর গ্রামের এক বাড়িতে প্রতিবেশী সন্ত্রাসীরা হামলা চালিয়ে নগদ টাকা স্বর্ণের কানের দুল ও চেইন ছিনিয়ে নিয়েছে।

এ ঘটনায় কোতয়ালি থানায় সোমবার ১৯ জানুয়ারী বিকালে দুই নারীসহ ৩জন ও তাদের অজ্ঞাতনামা ৩/ ৪ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে।

মামলার আসামীরা হচ্ছে, প্রতিবেশী মৃত সাহাদত মোল্যার ছেলে সোলায়মান, সোলায়মানের স্ত্রী আকলিমা বেগম ও মৃত সাহাদতের স্ত্রী মোছাঃ ফরিদা বেগমসহ অজ্ঞাতনামা ৩/৪জন। মামলাটি করেন ওই গ্রামের বদর উদ্দীনের মেয়ে মোছাঃ শারমিন খাতুন।

মামলায় বাদি উল্লেখ করেন, প্রতিবেশীদের স্বভাব চরিত্র ভালনা। তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। বাদির পরিবারকে মারপিট খুন জখম করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করতে থাকে।

গত ১৪ জানুয়ারী সকাল সাড়ে ৬ টার সময় বাদির মাতা মোছাঃ আঞ্জুরা বেগম অবস্থান করলে পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিত আসামী ও তাদের সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জন আসামী ঘরে প্রবেশ করে ফরিদা বেগমের হুকুমে সোলায়মান লোহার রড দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে আঞ্জুরা বেগমকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।

ওই সময় আকলিমা বেগম ও ফরিদা বেগম লোহার রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে ও অজ্ঞাতনামা আসামীরা কিল ঘুষি মেরে আহত করে। বাদির মাকে শ^াসরোধ করে হত্যার চেষ্টা চালিয়ে স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়।

ফরিদা বেগম ঘরে ঢুকে নগদ ১৭,৩৫৫ টাকা নিয়ে নেয়। তখন বাদি ঠেকাতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘাড় ধাক্কা দিয়ে জীবন নাশের হুমকি দেয়।

তখন বাদি ও তার মায়ের আর্তচিৎকারে আশপাশের লোকজন ঠেকাতে এলে তাদেরকে প্রকাশ্যে হুমকী দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আঞ্জুরা বেগমকে গুরুতর রক্তাক্ত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে কিছুটা সুস্থ্য হয়ে মামলা করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews