যশোরের চৌগাছা উপজেলায় পূর্বশত্রুতার জেরে এক মুদি দোকানদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার্ড করা হয়।
আহত ব্যক্তির নাম রফিকুল মল্লিক (৫০)। তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে রফিকুল বাইসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে চৌগাছার শলুয়া কলেজের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে পলাশ (৩৪)
নামের এক ব্যক্তি তাকে পথরোধ করে। এ সময় পলাশ ধারালো হাসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় রফিকুলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক
তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে ঘটনার পর অভিযুক্ত পলাশ পলাতক রয়েছে।

Leave a Reply