1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় নারী উদ্যোক্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত । ফুল থেকে বিকল্প পণ্য তৈরীর সম্ভাবনার দ্বার উন্মোচন

  • মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কেএম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ

ফুল থেকে বিকল্প পণ্য তৈরির মাধ্যমে ফুলের বহুমাত্রিক ব্যবহারে অর্থনৈতিক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে চলেছে।
সেই সম্ভাবনাকে কাজে লাগাতে এবার যশোরের ঝিকরগাছায় বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রজেক্ট -১ (বিআরসিপি) বানিজ্য মন্ত্রণালয়ের
কাট ফ্লাওয়ার ও এগ্রো প্রসেসিং সেন্টারের নারী উদ্যোক্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জনপ্রিয় ফুল গোলাপ, জারবেরা, রজনীগন্ধা, গ্লাডিউলাস, চন্দ্রমল্লিকা ও লিলিয়াম ফুলের সম্পূর্ণ প্রাকৃতিক নির্যাস থেকে সুগন্ধি সাবান, চুলের তেল, বেদনানাশক তেল,ফুলের জেলি, আগরবাতিসহ নানা প্রসাধনী তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, ফুলের প্রাকৃতিক নির্যাস থেকে তৈরি রং দিয়ে ডাইং করা হচ্ছে। ফলে, ‘ফুল আর ফেলনা নয়’। তরতাজা ফুল শুকিয়ে গেলেও তা হয়ে উঠেছে বহুমাত্রিক ব্যবহার্য জনপ্রিয় প্রসাধনী কিংবা বাহারি রংবেরঙের আকর্ষণীয় নানাবস্ত্র।

উদ্যোক্তারা জানালেন, শাড়ি, থ্রিপিস,পাঞ্জাবি ও বেডশীডের উপর আকর্ষণীয় ডিজাইন তৈরি করা হচ্ছে।এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র আয়োজনে পানিসারা আমেরিকা-বাংলাদেশ সৌহার্দ্য সেন্টারে ২০ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ারি এন্ড ইলেকট্রনিক্স উইং, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের যুগ্ম-প্রধান তাহমিনা তাছলীম।

সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের টিম লিডার ড. কামরুল হাসানের সভাপতিত্বে, প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারি এন্ড ইলেকট্রনিক্স উইং, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান সৈয়দা সামিরা, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম।

‘সমাহার মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র পরিচালক ড. মোহাঃ হাসান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ খোরশেদুজ্জামান,বিআরসিপির জুনিয়র কনসালটেন্ট মামুনুর রশীদ,
যশোর ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম, সেক্রেটারী মীর ফারুক হোসেন,সফল উদ্যোক্তা নাসরিন আক্তার,তাহমিনা খাতুন।

৫০জন উদ্যোক্তা নারী প্রশিক্ষনার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।চার দিনব্যাপি এই প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, কৃষিবিদ ড.জামাল উদ্দিন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তারা জানালেন,উৎপাদিত পণ্য প্যাকেজিংয়ে প্রযুক্তিগত উৎকর্ষতা,বিনিয়োগ ও প্রশিক্ষনার্থীদের সমন্বিত উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে ফুলের উৎপাদনবৃদ্ধি, ফুলের বহুমাত্রিক ব্যবহার,বিপণন ও রপ্তানির মাধ্যমে অর্থনীতিতে যুগান্তকারী সাফল্য বয়ে আনবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews