যশোরে র্যাবের অভিযানে একবছরের সাজাপ্রাপ্ত ও ৩০ লাখ টাকা দন্ডপ্রাপ্ত আসামি মেহেদী হাসানকে আটক করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা। আটক মেহেদী চৌগাছা উপজেলার পাতিবিলার মাঠ চাবালা গ্রামের হায়দার আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে শহরের কদমতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৬ যশোরের কোম্পানী কমান্ডার লে: নাজিউর রহমান।
তিনি জানান, সাজাপ্রাপ্ত আসামি মেহেদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই পলাতক ছিলেন। গোপন খবরে জানতে পারেন মেহেদী কদমতলায় অবস্থান করছেন। তাৎক্ষনিত তাদের একটি টিম অভিযান চালিয়ে মেহেদীকে আটক করে। পরে তাকে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়।সংগ্রহ

Leave a Reply