1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পরিবহন ব্যবসায়ী ৪০ হাজার টাকা খোয়া

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পরিবহন ব্যবসায়ী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনার পর তার কাছ থেকে নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

ভুক্তভোগীর নাম মো. ইলিয়াস হোসেন (৫০)। তিনি নড়াইল সদর থানার ভোয়াখালী এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পরিবহন ব্যবসায়ী।
জানা যায়, সোমবার বিকেলে বাসের যন্ত্রাংশ ক্রয়ের উদ্দেশ্যে নড়াইল থেকে বাসযোগে যশোরে আসছিলেন মো. ইলিয়াস হোসেন।

যশোর জেলার বাঘারপাড়ার চাড়াভিটা বাজার এলাকায় পৌঁছালে বাসের ভেতরে থাকা অজ্ঞাতনামা দুই ব্যক্তি কৌশলে চেতনানাশক ওষুধ প্রয়োগ করে তাকে অচেতন করে ফেলে।

এরপর তার প্যান্টের পকেট কেটে সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা নিয়ে তারা পালিয়ে যায়।পরবর্তীতে বাসটি শহরের মনিহার বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসের ভেতরে ইলিয়াস হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বাসের সুপারভাইজার আব্দুর রহমান তাকে উদ্ধার করেন।

পরে তাৎক্ষণিকভাবে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews