1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে ছাত্রদলের ম্যারাথন দৌঁড়

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে ছাত্রদলের উদ্যোগে ম্যারাথন দৌঁড় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টায় শহরের টাউন হল ময়দানে বেলুন উড়িয়ে এই ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

উদ্বোধনের পরে টাউন হল ময়দান থেকে দৌড় শুরু হয়। এরপর দড়াটানা, গাড়িখানা, আরএন রোড হয়ে মনিহার স্ট্যান্ড হয়ে মুড়লি যেয়ে শেষ হয়। এই ম্যারাথনে শিক্ষার্থী, সামাজিক, চিকিৎসক, রাজনীতিকসহ বিভিন্ন পেশাজীবি পাঁচ শতাধিক মানুষ অংশ নেয়।

সুস্থ তরুণ যুব সমাজ গড়তে এ ধরণের ব্যতিক্রম আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে জানান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক। তিনি বলেন, বিগত স্বৈরাশাসকের আমলে সমাজ ব্যবস্থা ছিলো মাদক ও সন্ত্রাসের আখড়া। আমরা চাই একটি সুস্থ সমাজ সামাজিক ব্যবস্থা ফিরিয়ে আনতে।

খেলাধুলা ও সংস্কৃতি চর্চা যুবসমাজের উত্তম পন্থা। আমরা রাজনীতিকে একটা ভিন্ন রুপ দিতে চাই। সেই রুপের অংশ হিসাবে জিয়াউর রহমানের জন্মদিনে মিনি ম্যারাথনের আয়োজন।

প্রধান অতিথি বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে যশোর ছাত্রদল ব্যতিক্রম আয়োজন করেছে। এই মিনি ম্যারাথন আমাদের শিক্ষার্থী তরুণ প্রবীণদের স্বাস্থ্য সচেতন হতে সহায়তা করবে। বিশেষ করে বিশেষ মানুষদের স্মরণ করি তাদের কর্মময় জীবন থেকে অনুপ্রেরণা খুঁজতে। যাতে নিজেদেরকে তৈরি করে দেশ গঠনে ভূমিকা রাখতে পারি।

ম্যারাথনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews