1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জিয়াউর রহমানের নীতি আদর্শ দর্শনকে হৃদয়ে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই :অমিত

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস :

বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা ছাত্রদলের উদ্যোগে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে যশোর টাউন হল ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত।

এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, জিয়াউর রহমানের জীবন, সংগ্রাম এবং দেশ ও জাতি গঠনে তার ভূমিকা সকলকে জানানোর প্রয়োজন রয়েছে। সে কারণে আজকে বিশেষ দিনে এই মহান ব্যক্তিকে স্মরণ করছি। তার কর্মময় জীবন, দর্শন থেকে সব সময় অনুপ্রেরণা খোজার চেষ্টা করি।

জিয়াউর রহমানের নীতি আদর্শ দর্শনকে হৃদয়ে ধারণ করে নিজেদের জীবন গঠন করে আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে চাই। এই প্রতিযোগিতার মাধ্যমে ছাত্র, তরুণ, যুবক এমনকি বয়স্কদের স্বাস্থ্য সচেতন হতে সহযোগিতা করবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন,

নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews