1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে ; যশোরে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার দুপুরে যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমরা নিরপেক্ষ মানুষ নই, আমি তো গণভোটের পক্ষের মানুষ। গণভোট মানে নতুন বাংলাদেশ, গণভোট মানে নতুন ব্যবস্থা। গণভোট মানে সকল রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। এটার পক্ষে কেউ নিরপেক্ষ থাকা যায় না।
গণভোটে রাজনীতিক দলগুলোকে সংপৃক্ততার কথা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক দলগুলো তাদের মতো করেই প্রচারণা করবে। তবে এটা রাজনৈতিক বিষয় না।

আমরা তো আশা করবো রাজনৈতিক দলগুলোও হ্যা ভোটে পক্ষে কারণ এটাতেও তাদের স্বার্থ জড়িত রয়েছে। সকলে মিলে গণভোটের পক্ষে কাজ করবো। তারা যদি গণঅভ্যুত্থানকে সম্মান করে, স্বীকৃতি দেয়, ছেলেমেয়েদের ত্যাগকে শ্রদ্ধা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধারণ করে; তাহলে তারাও গণভোটের পক্ষে থাকবে।

এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে গণভোটের মক ভোটিংয়ের কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর গণভোটের বিভিন্ন আনুষ্ঠানিকতা পালন করে গণভোটের মক ভোটিংয়ে ভোট প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিনিয়র নির্বাচন অফিসার জাহাঙ্গির আলমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এদিকে সকালে জেলা প্রশাসকের মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলার আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সাথে মতবিনিময় করেন। সেখানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘আমি দীর্ঘদিন নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে কাজ করছি। বাংলাদেশের ইতিহাসে একই সাথে গণভোট ও সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচন শান্তিপূর্ণ করতে বিশেষ করে নারী, শিশু প্রতিবন্ধিদের ভোটাধিকার প্রয়োগের সুষ্ঠ পরিবেশ তৈরির উপর গুরুত্বরাপোন করেন তিনি। সাথে সাথে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে প্রচারণা চালানোর বিষয়ে তাগিদ দেন। তিনি বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদি কাঠামো দূর করতে, দেশ সামনের দিকে এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে হবে। জাতি হিসেবে আমাদের দূর্নীতি পরায়ণ মানসিকতারও কঠোর সমালোচনা করেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews