ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার কঠোর বার্তা দিয়ে ঝিকরগাছা উপজেলায় আইনশৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মো: রনী খাতুন সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিস্তারিত আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
১৯জানুয়ারি সোমবার সকাল ১০.৩০মি. উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস,
থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মাসুমা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম,প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম ও ছাত্র প্রতিনিধি মাহমুদ হাসান।
সভায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, মাদক নিয়ন্ত্রণ,কিশোর গ্যাং প্রতিরোধ,ইভটিজিং, বাজারদর মনিটরিং, ফুটপাত দখলমুক্ত করণ,
যানজট নিরসন,যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধকরণ ও কৃষি জমিসহ অবৈধ বালুমাটি উত্তোলনে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ভূমি ব্যবস্থাপনা আইন মেনে চলার কঠোর নির্দেশনা প্রদান করেন।
এসময় সকল সরকারি দপ্তরের প্রধানগণ,ইউপি চেয়ারম্যানবৃন্দ ও প্রশাসকগণ,গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply