যশোরের ঝিকরগাছা পৌরসভার অর্থায়নে ঝিকরগাছা শহরের কপোতাক্ষ ব্রীজের দুই অভিমুখে হাইমাস্ট টাওয়ার লাইট স্থাপনের কাজ শুরু হয়েছে।
১৯ জানুয়ারী সকাল ১০ টায় কাজের শুভ উদ্বোধন করেন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এবং সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আখতার,
উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানা অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান,
পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা, পৌর সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস আলী সরদার সহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply