1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী সমাবেশ অনুষ্ঠিত

  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে গণভোটে নারীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ভোটাধিকার বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে যশোরের মণিরামপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‘দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক এ সমাবেশের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থা। রোববার (১৮ জানুয়ারি) সকালে জাতীয় মহিলা সংস্থার ট্রেনিং রুমে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি–পেশার নারী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার মণিরামপুর উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বকুল হোসেন, মাঠ সমন্বয়কারী মো. কবির হোসেন এবং তথ্য সেবা সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। নারীরা কেবল ভোটার নন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ অংশীদার। ভয়ভীতি ও প্রভাবমুক্ত থেকে সচেতনভাবে ভোট প্রদানই একটি শক্তিশালী গণভোটের পূর্বশর্ত।

তাঁরা আরও বলেন, নারীদের ভোটাধিকার নিশ্চিত করা মানে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নেওয়া। তাই প্রত্যেক নারীকে নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্য নারীদেরও ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিতে না পড়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে প্রশাসনের পক্ষ থেকে নারী ভোটারদের নিরাপদ পরিবেশে ভোট প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেওয়া হয়।

একই সঙ্গে গণভোট ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নারীদের সচেতন করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

সমাবেশ শেষে নারী ভোটারদের মাঝে ভোটাধিকার বিষয়ে সচেতনতামূলক স্লোগান ও বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews