1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে কিশোরী অপহরণের ঘটনায় সাতজনের বিরুদ্ধে মামলা সোনা ও টাকা উদ্ধার

  • রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে অপহরণ করে টাকা ও সোনার গহনা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাতজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন ওই কিশোরীর বাবা।

এ মামলায় তিনজনকে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা হলেন শংকরপুর ছোটনের মোড় এলাকার বাসিন্দা প্রধান অভিযুক্ত নিকোলাস মণ্ডল,তার বাবা জন মণ্ডল এবং শংকরপুর বাস টার্মিনাল এলাকার আবুল কাশেম মোল্লার ছেলে শাহারুজ্জামান ইয়ান্ত।

এ ছাড়া অপর চার আসামি হলেন নিকোলাস মণ্ডলের মা দোলা, বোন জয়া, মামা মানিক এবং শংকরপুর এলাকার ইয়াসিন। তবে এ মামলায় আটক হওয়া কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের ভাড়াটিয়া রফিকুল ইসলামের ছেলে রিপনকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় রাতেই তাকে মুক্তি দেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি সকাল ৯টার দিকে কিশোরীটি বাড়ি থেকে বের হয় প্রাইভেট পড়ার উদ্দেশ্যে। এরপর আর সে বাড়ি ফিরে আসেনি। পরে বাড়িতে খোঁজ করে দেখা যায়, সাড়ে সাত ভরি সোনার গহনা নেই। এ ঘটনায় তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামি নিকোলাসকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে আটক করে। পরে তার জিজ্ঞাসাবাদে গোপালগঞ্জ থেকে প্রায় সাত ভরি সোনার গহনা এবং গহনা বিক্রির ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহিদুল ইসলাম বলেন,আটক তিনজনের মধ্যে একজনের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায় তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি তিন আসামিকে রোববার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews