যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ওষুধ গোডাউনের গেটের সামনে পরিত্যক্ত অবস্থায় এক কার্টুনে থাকা এক হাজার পিস সিরিঞ্জ উদ্ধার করা হয়েছে।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জানুয়ারি) রাত আটটার দিকে হাসপাতালের ওষুধ গোডাউনের গেটের সামনে একটি কার্টুন পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি তাৎক্ষণিকভাবে হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশকে জানানো হলে পুলিশ কর্তৃপক্ষ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন শাফায়েতকে অবগত করেন।
পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিরিঞ্জের কার্টুনটি হেফাজতে নেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply