1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে তিন গ্রামের যুবসমাজের উদ্যোগে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সদর উপজেলার কুতুবপুর গ্রামে তিনটি গ্রামের যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা দেখতে বিভিন্ন বয়সী হাজারো মানুষ মাঠে ভিড় জমান।আয়োজকরা জানান, কুতুবপুর, জলকার ও জয়রামপুর গ্রামে প্রায় তিন যুগ ধরে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই এ আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয় যশোরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, যশোরের এজিএম মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার কৃতিসন্তান সুয়াইব হুসাইন।

এ উপলক্ষে মাঠজুড়ে গ্রামীণ মেলা বসে। বাড়িতে বাড়িতে তৈরি করা হয় শীতের নানা পিঠাপুলি। বিলুপ্তপ্রায় এই খেলা উপভোগ করতে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

প্রতিযোগিতায় মোট ২৪টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছয়টি পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার পান লেবুতলা গ্রামের সবেদ আলী, দ্বিতীয় পুরস্কার পান রহিমপুরের আশরাফুল ইসলাম এবং তৃতীয় পুরস্কার পান ঘাটখালীর অলিদ।

পুরস্কার হিসেবে তিনটি বাটন মোবাইল ও তিনটি বাইসাইকেল প্রদান করা হয়।শীতের আমেজ, গ্রামীণ মেলা ও ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews