1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর হামলা, নারীসহ আহত তিন

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রীর ওপর চাকু দিয়ে হামলা এবং দুইজনকে মারপিটের ঘটনায় নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জানুয়ারি) রাত প্রায় একটার দিকে যশোর শহরের নাজির শংকরপুর এলাকায়।হামলায় আহতরা হলেন শিউলি (৪০), সুমন (৩৮) এবং ইমন (২০)।আহত শিউলি ও সুমন এলাকার বশির শেখের ছেলে এবং ইমন সুমনের ছেলে। তারা সবাই নাজির শংকরপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শিউলির তালাকপ্রাপ্ত স্বামী ডালিম হোসেন ইমরান (৩৫) গভীর রাতে শিউলির বাড়িতে এসে ধারালো চাকু দিয়ে হামলা চালান। এতে শিউলির বাম হাতের ডানায় এবং মুখের বাম পাশে গুরুতর কাটা জখম হয়। পরে মনিহার কোল্ডস্টোরেজের সামনে সুমন ও ইমনকে মারধর করে আহত করেন অভিযুক্ত ইমরান।

চিৎকার শুনে বাড়ির অন্যান্য সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে শিউলি ও ইমনকে ভর্তি করা হয় এবং সুমনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিউলি মহিলা সার্জারি ওয়ার্ডে এবং ইমন পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় অভিযুক্ত ডালিম হোসেন ইমরান মনিহার শ্রমিক ইউনিয়নের পাশের আকবর আলীর ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে।
এ বিষয়ে যশোর কোতয়ালী থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews