1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২য় দিনের স্মরণ সভা ও ক্রীড়া কর্মসূচি

  • শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

তেভাগা আন্দোলনের প্রাণপুরুষ ও উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অমল সেন স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী স্মরণ সভার আয়োজন করা হয়।

শনিবার স্মরণ সভার দ্বিতীয় দিনের কর্মসূচি বাঁকড়ি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় বালক-বালিকাদের সাইকেল রেস ও দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়। বিকাল ৪টায় সম্প্রীতির র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি গ্রাম প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ, সহ-সভাপতি কমরেড কঙ্কন পাঠক, মিজানুর রহমান, শিক্ষক মিহির ঘোষ, বিথিকা বিশ্বাস, মলয় লস্করসহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, কমরেড অমল সেন সারাজীবন এ দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ একজন মানুষ।

বর্তমান সময়ে এমন দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা ক্রমেই বিরল হয়ে উঠছে।আলোচনায় বক্তারা অভিযোগ করেন, ৫ আগস্টের পর যে সরকার দেশের দায়িত্ব গ্রহণ করেছে, তারা নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ করছে না।

বর্তমান সরকারের আমলে সাম্প্রদায়িক হামলা ও মব সন্ত্রাস বৃদ্ধি পেয়েছে বলে তারা দাবি করেন। বক্তারা বলেন, উগ্র মৌলবাদীরা মৃত মানুষের লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে এবং দীপু দাস নামে এক ব্যক্তিকে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও ঘটেছে।

বক্তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার কখনো কোনো পক্ষ নিতে পারে না, কিš‘ দুঃখজনক হলেও সত্য এই সরকার প্রহসনের গণভোট চালু করেছে। অভিযোগ করা হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করতে সরকার রাষ্ট্রযন্ত্র ও বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে।

সভা থেকে কমরেড অমল সেনের আদর্শে অনুপ্রাণিত হয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews