যশোরে বিষপানে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার নাম উজ্জল হোসেন (৩৩)। উজ্জল হোসেন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মানসিক কারণে নিজ বাড়িতে অবস্থানকালে বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।
হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উজ্জল হোসেন যশোর সদরের লেবুতলা ইউনিয়নের আগ্রাইল গ্রামের মৃত চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
এঘটনায় যশোর কোতয়ালী থানায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply