1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ার বাকড়িতে কম. অমল সেন সমাধিতে পুষ্প অর্পন

  • শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

তে-ভাগা আন্দোলনের প্রবাদ পুরুষ, উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড অমল সেনের ২৩ মৃত্যু বার্ষিকীতে নির্বাচনী আচরণবিধির প্রশ্ন তুলে নানা জটিলতার মধ্য দিয়ে আজ ১৬ জানুয়ারি দুপুর ১২ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। দুপুর ২-৩০ মিনিটে কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদ এর সভাপতিত্বে সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় অংশ গ্রহণ করেন সাধারণ সম্পাদক কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড কঙ্কন পাঠক সহ স্মৃতি রক্ষা কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষে থেকে কমরেড ইকবাল কবির জাহিদ, কমরেড নজরুল ইসলাম ফিরোজ, কমরেড নাজিমউদ্দিন, কমরেড তসলিম উর রহমান, কমরেড সখিনা বেগম দিপ্তি, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর পক্ষে শ্রমিক নেতা নাজিমউদ্দিন, শেখ নূর আলম, জাতীয় কৃষক খেতমজুর সমিতির পক্ষে তসলিম উর রহমান, মিজানুর রহমান, নারী মুক্তি পরিষদের পক্ষে সখিনা বেগম দিপ্তি, বিথিকা বিশ্বাস,

ভারতি রানী বিশ্বাস, বিপ্লবী যুব মৈত্রীর পক্ষে থেকে শেখ আলাউদ্দিন, মন্জুরুল আলম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির পক্ষে কমরেড তসলিম উর রহমান, কমরেড নাজিমউদ্দিন, কমরেড মিজানুর রহমান, কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড চৈতন্য পাল, কমরেড নূর আলম, নড়াইল জেলা কমিটির পক্ষে কমরেড জহুরুল হক,

কমরেড শৈলেন গোষ্মামি, সুমন্ত অধিকারী, অজিত দাস, মাগুরা জেলা কমিটির পক্ষে কমরেড নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা কমিটির পক্ষে নজরুল ইসলাম কমরেড সদস্য রাজ্জাক রাজা, কমরেড বুলবুলি বেগম, কমরেড আব্দুল মান্নান, বাঘারপাড়া উপজেলা কমিটির পক্ষে কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড বিথিকা বিশ্বাস, কমরেড মলয় লস্কর, অভয়নগর উপজেলা কমিটির পক্ষে কমরেড নূর আলম, কমরেড চৈতন্য পাল, কমরেড সাধন বিশ্বাস, মনিরামপুর উপজেলা কমিটির পক্ষে সিরাজুল ইসলাম, বাবর আলী,

বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা কমিটির পক্ষে শিমুল মন্ডল এবং এগারোখান অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। জাতীয় সংগীত, কমিউনিস্ট ইন্টারন্যাশনাল এর মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড বিপুল বিশ্বাসের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির নেতা ও যশোর জেলা কমিটির সম্পাদক কমরেড তসলিম উর রহমান, স্মৃতি রক্ষা কমিটির নেতা কমরেড কঙ্কন পাঠক,

কেন্দ্রীয় নেতা কমরেড নাজিম উদ্দিন, মাগুরা জেলা কমিটির সম্পাদক কমরেড নজরুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা কমিটির নেতা কমরেড নজরুল ইসলাম, জাতীয় কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা ও যশোর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, নারী মুক্তি পরিষদের যশোর জেলার নেতা বিথিকা বিশ্বাস, বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল আলম, নারী মুক্তি পরিষদের বাঘারপাড়া নেতা ভারতি রানী বিশ্বাস প্রমুখ।

পরে তে-ভাগা আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাকারিরা হলো তে-ভাগা আন্দোলনের অন্যতম সংগঠক রসিক লাল ঘোষ, নিরোদ বিহারী লস্কর, শিক্ষা খাতে অবদানের জন্য নারায়ণ চন্দ্র পাঠক, তে-ভাগা আন্দোলনের অন্যতম সংগঠক বীরেন বৈরাগী।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews