1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছে জেলা পুলিশ যশোর

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৯০ বার পড়া হয়েছে

তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছে জেলা পুলিশ যশোর।

অদ্য ২০/১২/২০২২ খ্রিঃ খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে নভেম্বর/২০২২ খ্রিঃ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় গত নভেম্বর/২০২২খ্রিঃ মাসে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান করেন।

গত নভেম্বর/২০২২খ্রিঃ মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত হয় যশোর জেলা এবং একই সাথে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়।

এছাড়াও মাননীয় রেঞ্জ ডিআইজি মহোদয় কর্তৃক যশোর জেলার আরো চার পুলিশ কর্মকর্তা পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্ত অন্যান্য চার পুলিশ কর্মকর্তা হলেন-

১। জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত, ক সার্কেল যশোর), (শ্রেষ্ঠ সার্কেল কর্মকর্তা-নভেম্বর/২০২২)।

২। জনাব মামুন খান, অফিসার ইনচার্জ, শার্শা থানা, যশোর (রেঞ্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- নভেম্বর/২০২২)।

৩। এসআই(নিঃ)/ জনাব মোঃ ফজলুল হক, শাশা থানা, যশোর (রেঞ্জ শ্রেষ্ঠ এসআই- নভেম্বর/২০২২।

৪। এএসআই(নিঃ)/ জনাব মোঃ ফিরোজ উদ্দীন, শার্শা থানা, যশোর (রেঞ্জ শ্রেষ্ঠ এএসআই- নভেম্বর/২০২২)

সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ),জনাব মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব নওরোজ হাসান তালুকদার কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ, পিবিআই, সিআইডি এবং নৌপুলিশ কর্মকর্তাবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews