1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বোনের জমি দখল নিতে সহোদর ভাইয়ের পাঁয়তারা

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে বোনের ক্রয়কৃত জমির দখল নিতে মরিয়া হয়ে পড়েছে সম্পদ লোভী এক সহোদর ভাই! জমির সীমানা বিরোধে অত্যাচারী ভাইয়ের বিরুদ্ধে বোন সালমা বেগমকে মিথ্যা অভিযোগে হয়রানি-নাজেহাল করার অভিযোগ উঠেছে।
বাদী-বিবাদী উভয়ে আপন চাচাতো ভাই বোন। অভিযোগে প্রকাশ, বিবাদী জামশেদ গাজী বিরোধীয় জমির সীমানা নিয়ে বিরোধ নিস্পত্তিতে সামাজিক বিচার কিংবা বিজ্ঞ আদালতের কোন আইন-কানুন, রায় ডিক্রি ও আদেশের তোয়াক্কা করছেন না।

উল্টো পেশিশক্তি বলে সম্পূর্ণ বেআইনিভাবে বোনের সম্পত্তি দখলে মরিয়া হয়ে উঠেছেন তিনি।  প্রতিনিয়ত হুমকি ধামকি দিচ্ছেন। ফলে, ভাইয়ের পোষ্যসন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বোন-ভগ্নিপতিসহ গোটা পরিবার। ঘটনাটি উপজেলার পানিসারা ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের।

আপন চাচাতো ভাই জামশেদ গাজির বিরুদ্ধে চাচাতো বোন সালমা বেগমের অভিযোগ, জমির দাতা জিএম মেহেদী ইয়াছির দিং, পিং-মৃত আব্দুল কাদের, সাং-সৈয়দপাড়া,উত্তরপাড়া, ঝিকরগাছা, যশোর,পক্ষে- শেরেস্তাদার মোঃ আমিরুল ইসলাম, সিনিয়র সহকারী জজ আদালত, ঝিকরগাছা, যশোর কর্তৃক নির্দেশিত তার পৈত্রিক ও কোবলামূলে ক্রয়কৃত নিজ নামীয় ভোগদখলিয় ৩৫শতক জমির সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের পায়তারা করছেন তার ভাই জামশেদ আলী।

সালমা বেগমের অভিযোগ, তার ভাই জামশেদ গাজীসহ কতিপয় অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় আগেও তার বসতবাড়ি ও জমি দখলের পায়তারা করে। এর প্রেক্ষিতে গত ০৭অক্টোবর বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট যশোরের আদালতে একটি পিটিশন মামলা দাখিল করেন। \

বিজ্ঞ আদালতের স্মারক নং ১৩৩৯/২৪ তাং ০৭/১০/২৪। অতঃপর আদালতের নির্দেশে ঝিকরগাছা থানা পুলিশ অভিযোগ আমলে নিয়ে সিআর মামলার নং ৮৪১/২৪ রুজু করে। এই মামলার অভিযুক্তরা হলো, জামশেদ আলী গাজী (৪৮), খোরশেদ গাজী (৫০),জসিম গাজী (৩২)সর্ব পিতা মৃত আসমত আলী গাজী ও একরামুল গাজী (২২) পিং জামশেদ গাজী।

অথচ একই দাগে তার প্রাপ্য অংশের ১০শতক জমির দলিলের খসড়া হাত নকশার অজুহাতে বিরোধ সৃষ্টি করে চলেছে।একের পর এক মিথ্যা অভিযোগ এনে হয়রানি নির্যাতন করছে। শান্তিপূর্ণ সামাজিক বিচারের পাশাপাশি বিজ্ঞ আদালতের দেয়া রায় ডিক্রিকেউ পেশিশক্তির ভয় দেখিয়ে অমান্য করে চলেছেন তার ভাই জামশেদ গাজী।

শুধু তাই নয়, বিবাদী জামশেদ গাজী উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর গত ০৪/০১/২৪ ইং তারিখ একটি লিখিত অভিযোগ করেন। এর প্রেক্ষিতে ০৭/০১/২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। অতঃপর আদেশ হয় যে,আগামী ১৫/০১/২৪ তারিখের মধ্যে উভয় পক্ষের উপস্থিতিতে সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে চৌহদ্দি অনুসারে জমির প্রাপ্য বুঝে দেয়ার পাশাপাশি প্রতিবেদন দাখিল করবেন।

অথচ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখিত নির্দেশনা প্রদান করলেও বাদী জামশেদ গাজী জমিপরিমাপে নানা অজুহাত ও টালবাহানা করতে থাকেন বলে বিবাদী সালমা বেগমের অভিযোগ। সালমা বেগমের দাবি ও তার ক্রয়সূত্রে দলিল নং ৬৯৪১ তাং ০৪/১২/২৪ ও তৎপূবর্বর্তী রেজিস্ট্রিকৃত বায়নাপত্র দলিল নং ৩৯৮৪ তাং ০৪/০৮/১৬ এবং দেওয়ানি মামলা নং ৬২/১৭ তাং ২২/০৮/২০১৭ ‘র ধারাবাহিক বিবরণে জানা যায়, তফশিল বর্ণিত ৭৫নং সৈয়দপাড়া মৌজার আর এস খতিয়ান নং১১১ ও ৯৯নং পৃথক খতিয়ানে মোট ২দশমিক ২৩একর জমির মধ্যে নালিশি আর এস ৯৮ দাগের ৪৫শতক জমির মধ্যে ৩৫শতক জমি কবলামুলে খরিদ করেন।

দলিলের দাতা জিএম মেহেদী ইয়াসির, জিএম মাহমুদ ইয়াসির, জিএম মাহবুব ইয়াসির ও মোছা: সেলিনা ইয়াসিন। গ্রহীতা মোছা: সালমা বেগম রেজিস্ট্রি বায়না সূত্রে খরিদের পর থেকে উল্লেখিত জমিতে বসত ঘরবাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছেন। অতঃপর মোছা: সালমা বেগম নিজ নামে নামপত্তন ও কর খাজনা প্রদান পূর্বক দাখিলা প্রাপ্ত হন। যার মিউটেশন কেস নং ১৪৩৪/২০২৫-২৬ তাং ০৮/০৮/২০২৫।

ভাইয়ের মিথ্যা অভিযোগ ও হয়রানির শিকার মোছা: সালমা বেগম করুনআর্তি ও আক্ষেপ করে বলেন,বড় ভাই আব্দুল কাদের কর্তৃক পিতার সমুদয় সম্পত্তি তথ্য গোপন করে নিজ নামে লিখে নেওয়ায় অন্যান্য ওয়ারিশসহ তার মা ছবেদা বেগম স্বামীর সম্পত্তির ন্যায্যহিস্যা থেকে জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অন্যায় ভাবে বঞ্চিত হন।

এ পর্যায়ে বিজ্ঞ সহকারি জজ আদালত যশোর কর্তৃক দেওয়ানী মামলার দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে নিষ্পত্তি হয়। কিন্তু, বিজ্ঞ আদালতের আদেশ মানেন না জামশেদ আলী গাজী। তিনি অভিযোগ করে বলেন,স্বামীর বাপের (শ্বশুরের) জমি বিক্রি ও কষ্টার্জিত টাকায় বাপের বাড়ির সম্পত্তি কিনে নিজ বসতঘরে প্রতিনিয়ত হুমকি-ধমকি ও হয়রানি-নির্যাতনের শিকার হয়ে আসছি। তিনি জানমালের নিরাপত্তাসহ মিথ্যা অভিযোগ ও হয়রানিমূলক মামলা নির্যাতন থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews