1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর-৩ আসনে জুয়েলের মনোনপত্র জমা নেওয়ার নির্দেশ এনসিপি প্রার্থীর

  • বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর-৩ (সদর) আসনে এসসিপির প্রার্থী খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয় গঠিত একটি বেঞ্চ রিট আবেদনের প্রেক্ষিতে যশোরের ডেপুটি কমিশনার (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তাকে জুয়েলের মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন।

জুয়েলের পক্ষে রিটকারী আইনজীবী কামরুল আলম কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে,গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিতে গেলে সময় পেরিয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র জমা না নিয়ে ফিরিয়ে দেন।ওই দিন শেষ সময়সীমা বিকেলে ৫টার আগেই মনোনয়নপত্র জমা দিলেও খালেদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তার দপ্তরের দায়িত্ব সংশ্লিষ্টরা।

এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে ওইদিন রাতেই রিটার্নিং কর্মকর্তা কাছে লিখিত আবেদন করা হয়।

 লিখিত আবেদনে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এসেও মনোনয়নপত্র দাখিল করা যায়নি। খালেদ সাইফুল্লাহ জুয়েলসহ আরো ৬ প্রার্থী ওই লিখিত অভিযোগে উল্লেখ করেন,

২৯ডিসেম্বর সকাল থেকে বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকেন তারা।

এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয় তাদের। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তখন বলা হয়,

সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।

এরপর মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল।

ওই রিটের প্রেক্ষিতে বিচারপতি রাজিব আলি জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলাম শুনানি শেষে ১৫ জানুয়ারি খালেদ সাইফুল্লাহ জুয়েল মনোনয়নপত্র জমা নেওয়ার আদেশ দিয়েছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews