1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর এমএম কলেজের হলে ঢুকে ছাত্রকে কুপিয়ে জখম

  • বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোর সরকারি এম এম কলেজের আসাদ হলের মধ্যে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে লেখাকে কেন্দ্র করে মিকাইলসহ অজ্ঞাত ৪-৫জন তাকে হোস্টেলের মধ্যে কুপিয়েছে বলে অভিযোগ করেছেন আহত ছাত্র।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে শহীদ আসাদ হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

হাসপাতালে আহত রবিউল জানান, গত মাসের শেষের দিকে কোচিং সেন্টারে পরীক্ষার খাতা দেখে দেখে লিখছিল মিকাইল। বিষয়টি স্যার দেখে ফেলায় মিকাইল তাকে অভিযুক্ত করে।

এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেলে মিকাইলের সাথে রবিউলের কথা কাটাকাটি হয়। সন্ধ্যার পর মিকাইলসহ কয়েকজন হোস্টেলে ঢুকে স্টিলের লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডাক্তার বিচিত্র মল্লিক জানান,আহত রবিউলের মাথার পেছনে দা দিয়ে কোপের ক্ষত চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews