বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, দলীয় সদস্য পদ ফিরে পেয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারী ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
গত ২০২১ সালে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী’র বিপক্ষে বিদ্রহী প্রার্থী হওয়ায় ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকা-ে জড়িত থাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল।
এ প্রসঙ্গে আবু তাহের সিদ্দিকী’ বলেন, আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহারসহ প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন থেকে দলীয় শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবো।






Leave a Reply