1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নির্বাচন কে কেন্দ্র করে যৌথবাহিনীর অভিযান শুরু সন্ধার পর শহর জুড়ে মহড়া ও তল্লাশি

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

যশোর অফিস :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল সোমবার সন্ধ্যা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় টহল দিয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।

সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর বের হয়।এতে জেলা ও পুলিশ প্রশাসন ছাড়াও সেনাবাহিনী এবং র‍্যাবের কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৩০টি গাড়ির বহরটি প্রথমে পুরাতন কসবার কাজীপাড়া ও কাঁঠালতলা এলাকায় যায়। এরপর পর্যায়ক্রমে উপশহর, মণিহার এলাকা, মুড়লি, শংকরপুর বাসস্ট্যান্ড, চাঁচড়া চেকপোস্ট এবং ধর্মতলা এলাকা প্রদক্ষিণ করে।

অভিযান সংশ্লিষ্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, চাঁচড়া চেকপোস্ট এলাকায় অবস্থানকালে অন্তত অর্ধশত যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা জানান, নির্বাচনকে কেন্দ্র করে এ যৌথ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে এ অভিযান শুরু হয়েছে। যা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনে যেকোনো ধরনের নাশকতা ও অপরাধমুলক কর্মকান্ড রুখতে জেলা রিটার্নিং অফিসারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

অভিযানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, ইনস্পেক্টর (অপারেশনস) মমিনুল হক এবং চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর মামুন উর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews