1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে কিশোরী নিখোঁজ,থানায় সাধারণ ডায়েরি

  • মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলায় রুকাইয়া ইসলাম ওরফে আলেয়া (১৪) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর বাবা রবিউল ইসলাম অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়,সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টার দিকে রুকাইয়া ইসলাম অভয়নগর রাজঘাট গার্লস স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে পরিবারের লোকজন ঘরে তল্লাশি করে দেখতে পান, রুকাইয়া তার ব্যবহৃত কাপড়চোপড়সহ পরিবারের চিকিৎসার জন্য রাখা নগদ ১২ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছে।

নিখোঁজ রুকাইয়ার বাবা জানান, তিনি দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়া একজন অসহায় ব্যক্তি। তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছে এবং মাঝে মধ্যেই অসংলগ্ন কথা বলে। এর আগেও সে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। এবারে সম্ভাব্য আত্মীয়স্বজনের বাড়ি,পরিচিত স্থানসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ কিশোরীর বিবরণ অনুযায়ী, তার গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৩ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে সালোয়ার, বেগুনি রঙের ফতুয়া এবং মাথায় হিজাব ছিল।

এ ঘটনায় অভয়নগর থানায় জিডি নম্বর ৭২২। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews