1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন

যশোর অফিস :

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল সরদার।

সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, তার বড় ভাই জামাল সরদার একজন স্বনামধন্য মৎস ও পোল্ট্রি ব্যবসায়ী এবং ‘জীবন পোল্ট্রি ফার্ম এন্ড মৎস হ্যাচারী-এর স্বত্বাধিকারী।

প্রায় ২০ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসলেও এলাকার প্রভাবশালী সাবিনা ইয়াসমিন ও ইকরামুল সরদার চাঁদা দাবি করে আসছিলেন।

চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৪ সালের ৩০ ডিসেম্বর ফার্মে লুটপাট ও ভাঙচুর চালিয়ে প্রায় ৪২ লক্ষ টাকার ক্ষতি করা হয় বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলার জেরে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ককটেল ও অস্ত্র রেখে র‍্যাব-পুলিশকে সংবাদ দিয়ে গত ২৮ ডিসেম্বর ২০২৫ রাতে জামাল সরদারকে আটক করানো হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে মিথ্যা মামলার সুষ্ঠু তদন্ত, নিরীহ ব্যবসায়ী জামাল সরদারের মুক্তি এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews