1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর অভয়নগরে বসতবাড়ি থেকে অস্ত্রের গুলি উদ্ধার

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

যশোর অভয়নগরে বসতবাড়ি থেকে অস্ত্রের গুলি উদ্ধার

যশোর অফিস :

যশোরের অভয়নগরের গুয়াখোলা এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ওই এলাকার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে অবস্থিত একটি বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়,উদ্ধারকৃত গুলিগুলো মরহুম আসলাম হোসেনের নামে লাইসেন্সকৃত অস্ত্রের।

তিনি সাবেক দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ছিলেন এবং ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা ওই বছরই লাইসেন্সকৃত একটি শটগান ও একটি পিস্তল অভয়নগর থানায় জমা দেন।

সোমবার বাড়ির মালামাল গুছানোর একপর্যায়ে ফার্নিচারের ড্রয়ারের ভেতর এসব গুলি দেখতে পান লিম্পা। পরে তিনি সেগুলো অভয়নগর থানায় হস্তান্তর করেন।

পুলিশের তালিকা অনুযায়ী উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে অব্যবহৃত শটগানের গুলি ৩০ রাউন্ড, ব্যবহৃত শটগানের গুলির খোসা ১৭টি,

অব্যবহৃত পিস্তলের গুলি ২৬ রাউন্ড, ব্যবহৃত পিস্তলের গুলির খোসা ১১টি, শটগানের গুলির ভেতরের বল ৫টি, পিস্তলের বুলেটের মাথা ৫টি এবং একটি অকেজো গুলি।

এ বিষয়ে যশোরের অভয়নগর থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন রিসিভ করেননি ‌।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews