1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

  • সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় শীতার্তদের মাঝে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ 

ঝিকরগাছা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অসংখ্য হতদরিদ্র অসহায়, অবহেলিত, বিধবা, প্রতিবন্ধী,ছিন্নমূল শীতার্ত মানুষ কনকনে শীতে মানবেতর জীবনযাপন করছে। এ সকল জনগোষ্ঠীর শীত নিবারণের বস্ত্র কেনার তেমন কোন সক্ষমতা নেই।

এ রকম প্রান্তিক অসহায় শীতার্ত মানুষের একটুখানি অসহায়ত্ব দুঃখ দুর্দশা শীত লাঘবের জন্য পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখা।

 এরই ধারাবাহিকতায় ১২ জানুয়ারি সোমবার সকাল ১০টায়  মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে এ সকল অসহায় ছিন্নমূল দুস্থ অবহেলিত বিধবা প্রতিবন্ধী ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোছাঃ রনী খাতুন।

তিনি বলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের এটি একটি মহৎ উদ্যোগ। এ সকল স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকাণ্ড বাংলাদেশ সরকারের কাজের একটি অংশ। তিনি এ সকল চলমান সেবামূলক কাজের জন্য মহাসচিব সাইফুল ইসলামকে ভূয়সি প্রশংসা করেন।

বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি শেখ আশরাফুল আলমের সভাপতিত্বে ঝিকরগাছা পৌর সদরে অবস্থিত যশোর বেনাপোল মহাসড়ক সংলগ্ন  নাহার এলপিজি এন্ড ফিলিং স্টেশনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম পিআইডি।

কেন্দ্র কমিটির সদস্য জুলফিকার আলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দেবাংশু বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জালাল আহমেদ, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের কেন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ, উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুর রহমান,

পৌর শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী,সদস্য সিরাজুল ইসলাম,

প্রভাষক সাংবাদিক জাহাঙ্গীর আলম, মাল্টিমিডিয়া ডটকম সার্ভিস এর পরিচালক সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সহ কল্যাণ ট্রাস্টের উপজেলা ও পৌর কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও ৫ শতাধিক উপকারভোগী নারী পুরুষ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews