1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের পীর মহিবুল্লাহ খান সাবেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের পীর মহিবুল্লাহ খান সাবেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার :

রবিবার ১১ জানুয়ারি  যশোর জেলা জামায়াতে ইসলামীর আমির ও যশোর-৪ আসনের প্রার্থী অধ্যাপক গোলাম রসুল বাঘারপাড়া উপজেলার ঐতিহ্যবাহী মহিরন পীর মঞ্জিল দরবার শরীফে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এ সময় তিনি দরবার শরীফের বর্তমান পীর মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ খান সাবেরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তিনার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া করেন।

সৌজন্য সাক্ষাৎকালে অধ্যাপক গোলাম রসুল বলেন, আলেম-ওলামা ও পীর-মাশায়েখগণ সমাজের নৈতিক ও আত্মিক পথপ্রদর্শক। তাঁদের দোয়া, পরামর্শ ও আদর্শ সমাজে শান্তি,

শৃঙ্খলা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে সকল স্তরের ধর্মপ্রাণ মানুষের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য।

দেশ ও জাতির সংকটময় মুহূর্তে আল্লাহর উপর ভরসা রেখে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার আহ্বান জানান তিনি।

অধ্যাপক গোলাম রসুল পীর সাহেবের দীর্ঘদিনের দ্বীনি খেদমত ও সমাজ সংস্কারে অবদানের প্রশংসা করে বলেন, এ ধরনের দরবার ও ধর্মীয় প্রতিষ্ঠান মানুষের আত্মশুদ্ধি,

সামাজিক সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি পীর সাহেবের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পীর জাদা মাওলানা মোহাম্মদ মাহফুজ উদ্দিন, পীর বাড়ি জামে মসজিদের ইমাম ক্বারী ছদরুদ্দীন, পীর জাদা সাংবাদিক খান কে এম শরাফত উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই পীর সাহেবের সুস্থতা কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিলটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews