1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

  • রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে অব্যাহতি পেলেন অনিন্দ্য ইসলাম অমিত

যশোর অফিস :

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর সদর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের বিরুদ্ধে জারি করা শোকজের জবাবে সন্তোষ প্রকাশ করেছেন আদালত। ফলে অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকালে তিনি সশরীরে আদালতে হাজির হয়ে লিখিত ও মৌখিকভাবে শোকজের জবাব দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী দেবাশীষ দাস।

তিনি জানান, নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত বিচারক মাসুদ রানার আদালতে অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত হয়ে তার বক্তব্য উপস্থাপন করেন। আদালত তার বক্তব্য শোনার পর সন্তোষ প্রকাশ করেন এবং অভিযোগ থেকে অব্যাহতি দেন।

শুনানিকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম. এ. গফুরসহ সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, বিচারক অমিতের লিখিত ও মৌখিক বক্তব্য শুনে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি আরও সতর্কতার সঙ্গে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন। তিনি আরও জানান, অমিতের বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ প্রতীকপ্রাপ্ত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে শোকজ করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশেক হাসানের স্বাক্ষরিত নোটিশে তাকে রোববার সকাল ১১টায় সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়,

গত ৪ ও ৫ জানুয়ারি যশোর শহরের টাউন হল ময়দানসহ বিভিন্ন স্থানে প্রায় ২০ হাজার কম্বল বিতরণ করেন অনিন্দ্য ইসলাম অমিত, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। এই কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৪ নম্বর বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews