1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিংয়ের দোকানে গুলি, আতঙ্ক

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যশোরের মণিরামপুরে মোবাইল ব্যাংকিংয়ের দোকানে গুলি, আতঙ্ক

যশোর অফিস :

যশোরের মণিরামপুর উপজেলার কপালিয়া বাজারে একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানে (বিকাশ) গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ওই দোকানের কাঁচের গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে,হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এই ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে নেহালপুর ক্যাম্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেছে।

দোকানের মালিক ফিজাজ উদ্দিন বলেন,আমি কয়েকদিন এলাকার বাইরে অবস্থান করছি। আজ (শুক্রবার) রাত ৮টার দিকে দোকানের কর্মচারীরা মোবাইলফোনে জানিয়েছে- তারা দোকানের ভেতরে কাজ করছিল। ওইসময় কে বা কারা এসে গ্লাসে গুলি ছুঁড়ে চলে গেছে। এতে দোকানের গ্লাস ছিদ্র হয়ে গেছে। কর্মচারীরা আমাকে ছবি তুলে পাঠিয়েছে।

তিনি আরো বলেন,বাজারে খবর ছড়িয়েছে আমার দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটেছে। কিন্তু দোকানের কর্মচারীরা গুলির কথা বলছে।
এদিকে ঘটনার পরপরই কপালিয়া বাজারে ঘটনাস্থলে গেছেন নেহালপুর ক্যাম্পের এএসআই শাহাজাহান। তিনি বলেন,কপালিয়া বাজারে ককটেল সদৃশ কিছু বিস্ফোরণের শব্দ হয়েছে।এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে জানতে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খানকে মোবাইলফোনে কল করা হয়েছে। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

প্রসঙ্গত, এরআগে গত সোমবার সন্ধ্যায় এই বাজারে রানা প্রতাপ নামে চরমপন্থী দলের এক সদস্যকে গুলি করার পর গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews