1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্মীয় সংখ্যালঘু নয়, নিজেদের বাংলাদেশি ভাবার আহ্বান,অনিন্দ্য ইসলাম অমিত

  • শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ধর্মীয় সংখ্যালঘু নয়, নিজেদের বাংলাদেশি ভাবার আহ্বান,অনিন্দ্য ইসলাম অমিত

যশোর অফিস :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেছেন, নিজেদের ধর্মীয় সংখ্যালঘু হিসেবে না দেখে বাংলাদেশি হিসেবে পরিচয় দিতে হবে।

তিনি বলেন, দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই, পাহাড়ে বা সমতলে বসবাসকারীদের মধ্যেও কোনো ভেদাভেদ নেই। বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাসকারী সবার একটাই পরিচয় আমরা বাংলাদেশি।

শনিবার যশোরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সনাতন ধর্ম সমাজ যশোর সদর উপজেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ধর্ম বা রাজনৈতিক বিশ্বাস নয় মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করতে হবে। দীর্ঘদিন ধরে সমাজে বিভেদের রেখা টানা হয়েছে, ফলে সম্মিলিতভাবে ভাবা ও কাজ করা সম্ভব হয়নি।

তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান নতুন করে দেশ গড়ার সুযোগ এনে দিয়েছে। তাই সমাজ ও রাষ্ট্র গঠনে নতুনভাবে চিন্তা করতে হবে।’
তিনি জানান, বিএনপি মনে করে সমাজ ও রাষ্ট্র গঠনে সব শ্রেণি-পেশার মানুষের ভূমিকা রয়েছে।

তাই দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয় হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত দিনে মসজিদ, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন দলীয়করণের মধ্যে আবদ্ধ ছিল।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাবেক সভাপতি অসীম কুণ্ডু,

কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অলোক ঘোষ, সদস্য সচিব নির্মল কুমার বিট, বৈষম্যবিরোধী সনাতন সমাজ যশোর জেলা শাখার আহ্বায়ক মৃণাল কান্তি দে,

সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবিন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভা পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শ্যামল ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews